জামালপুরে আদালত প্রাঙ্গনে আসামী পক্ষের বিশৃঙ্খলা ও হট্টগোল, আহত-১
- আপডেট সময় : ০৮:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১১৭ বার পঠিত

জামালপুরে জাকির হোসেন নামে একজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করায় আদালত প্রাঙ্গনে হট্টগোল ও বিশৃঙ্খলা করেছে আসামীপক্ষের শতাধিক লোকজন। হট্টগোল থামানোর সময় পুলিশের আঘাতে এক নারীর আহত হওয়ার অভিযোগ উঠেছে।
বেলা ৩ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।
আহত নারী জান্নাতুল হুমাইরা জেমি আসামী এডভোকেট জাকির হোসেনের কন্যা।
আসামী পক্ষের লোকজন জানান- একটি মামলায় এডভোকেট জাকির হোসেনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত। এই খবর শুনে জাকির হোসেনের স্বজন ও এলাকাবাসীরা আদালত প্রাঙ্গনে তার মুক্তি চেয়ে শ্লোগান দিতে থাকে। পরে তাদের থামাতে গেলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় এক নারী আহত হন।
আধা ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে জাকির হোসেনকে কারাগারে প্রেরন করে কোর্ট পুলিশ। তবে অভিযোগের কথা অস্বীকার করেছে তারা।
জামালপুরের মেলান্দহের নাংলাতে দুই হতদরিদ্র পরিবারের বাড়ি ঘরে হামলা ভাংচুরের মামলার প্রধান আসামী হলেন এডভোকেট জাকির হোসেন। আর এই মামলার বাদী চায়না বেগম নামে এক নারী।




















