ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

জামালপুরে অনলাইন প্ল্যাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক

মো: আল- আমিন,জামালপুর
  • আপডেট সময় : ১১:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৩৬ বার পঠিত

জামালপুর সদর উপজেলায় অনলাইন প্ল্যাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
আজ থেকে ১০ বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। তখন আমরা অনেকেই বুঝতে পারেনি যে ডিজিটাল বাংলাদেশ কী? তবে অল্প সময়ের মধ্যেই আমরা তা বুঝতে শুরু করেছিলাম। এরই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব। আজ আমরা যা দেখছি, তা ডিজিটাল বাংলাদেশের সামান্য কিছু। আরও অনেক সুযোগ সুবিধা আমাদের সামনে অপেক্ষা করছে। এসব কিছুর নেপথ্যের নায়ক আর কেউ নয়, বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ গড়তে তিনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কেননা একটি উন্নত বাংলাদেশ, সুখী ও সমৃদ্ধ দেশের মানুষ এটা ছিল জাতির পিতার স্বপ্ন।

তিনি আরও বলেন, জাতির পিতার সেই সোনার বাংলা গড়তে শুধু পুরুষ নয়, এ সমাজে নারীদেরও সমান ভূমিকা পালন করতে হবে। নারীদের উদ্যোগী হতে হবে। এসব উদ্যোগী নারীদের পরিপূর্ণ উদ্যোক্তা হতে যাবতীয় সহযোগীতা করবে সরকার।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা আসলাম উদ্দিন প্রমুখ।

ট্যাগস :

জামালপুরে অনলাইন প্ল্যাটফর্ম জুমে উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক

আপডেট সময় : ১১:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩