ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬টি গ্রামের ঈদুল আজহা উদযাপন

মো: আলা আমিন, জামালপুর :
  • আপডেট সময় : ০১:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২৬৭ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬টি গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করেছেন।

বুধবার (২৮ জুন) সকাল সাড়ে ৮টায় পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

ইমাম আজিম উদ্দিন মাস্টার জানান, প্রতিবছরই মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে তারা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করে থাকেন। পৌরসভার বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসি, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের লোকজন এই নামাজে অংশগ্রহণ করেন। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও প্রায় দুই শতাধিক নারী-পুরুষ এই নামাজে অংশগ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, এই নামাজ নিয়ে অনেকের মাঝে মতপার্থক্য থাকলেও কোরআন-হাদিসের সঠিক নির্দেশনা মোতাবেক সালাত আদায় করা হয়েছে এবং সঙ্গে কোরবানিও করা হবে।

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬টি গ্রামের ঈদুল আজহা উদযাপন

আপডেট সময় : ০১:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩