জামালপুরের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০৮:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৬৬ বার পঠিত

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা জামালপুরের অনুষ্ঠিত হয়েছে। আশপাশে ১৫টি গ্রামের শিশু,কিশোর-কিশোরী, যুবক-যুবতি,গৃহবধু ও বৃদ্ধসহ নানা বয়সের হাজার হাজার দর্শকের ঘোড়দৌড় খেলা দেখতে আসে।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারী) বিকালে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপুরে অনুষ্ঠিত হয়।
জামালপুরের মেলান্দহ,ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, ময়মনসিংহ,টাঙ্গাইল ও যশোহরসহ ১৩টি অঞ্চলের ৩৫ জন বৃদ্ধ, মধ্যবয়সী,তরুন, শিশু ও মেয়ে শিশু সোয়ারী অংশ নেয় ঘোড়দৌড় প্রতিযোগীতায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩৫ ঘোড়ার মধ্যে ছোট, মাঝারি ও বড় আকারের ঘোড়া নিয়ে আলাদা আলাদা দৌড় শুরু হয়।
ঘোড়দৌড় প্রতিযোগীতায় চুড়ান্ত ভাবে তিনটি গ্রুপের প্রথম বিজয়ী মাদারগঞ্জের নজরুল ইসলামকে ফ্রিজ ও দ্বিতীয় বিজয়ী মেলান্দহের টাবুর চরের আজিজুল হককে টেলিভিশন ও তৃতীয় বিজয়ী আক্কাস আলীকে মোবাইল পুরস্কার দেয় আয়োজক কমিটি।
আয়োজক সাজ্জাতুল ইসলাম সানি বলেন ‘ঘোড় দৌড় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যা বর্তমানে বিলুপ্ত প্রায়। গ্রামীন এই খেলার ঐতিহ্য ধরে রাখা ও নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই আয়োজন। দৌড় প্রতিযোগিতা দেখে খুবেই ভালো লাগছে। এমন আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে আবেগ আপ্লুত হয়েছি। এ প্রতিযোগিতা দেখে হারিয়ে যাওয়া ঐহিত্যকে মনে পড়ে গেলো। তবে এমন আয়োজন আগামী বছর আরো বড় আকারে করা হবে বলে জানান তিনি।




















