ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামায়াত নেতা নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জামায়াত ইসলামীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ৭১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জিয়া সরদার নামে এক ব্যক্তিকে জামায়াত নেতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতদিয়া ইউনিয়ন শাখা।পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে দৌলতদিয়া ইউনিয়ন জামায়াত।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১২টায় দৌলতদিয়া বাজারস্থ ইউনিয়ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ আবু সাঈদ সোহাগ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ আবু হানিফ খান, গোয়ালন্দ পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান আক্কাস, দৌলতদিয়া ২ নং ওয়ার্ড সভাপতি কাজী আব্দুল জব্বার, ৯ নং ওয়ার্ড সভাপতি মো. জাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমীর মোঃ আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি জিয়া সরদার রেলওয়ের জায়গায় অবৈধভাবে ঘর তুলেছেন বলে অভিযোগ ওঠে। এরপর কিছু ব্যক্তি তাকে ‘জামায়াত নেতা’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা সত্য নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। ভিডিওতে উল্লেখিত ব্যক্তি জামায়াতের কোনো দায়িত্বশীল নেতা বা সদস্য নন। তার কর্মকাণ্ডের দায় জামায়াত ইসলামীর ওপর বর্তায় না।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জামায়াতের হাজার হাজার সমর্থক থাকতে পারে, তবে তাদের সবাই সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নন।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে সাংবাদিক ও সাধারণ জনগণের দায়িত্বশীল হওয়া উচিত। ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিষয়ে কোনো কিছু প্রচারের আগে সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার অনুরোধ করছি।

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের নেতারা।

জামায়াত নেতা নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে জামায়াত ইসলামীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:৪৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫