ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

জাবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

মোঃ শামীম আহমেদ-সাভার:
  • আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ২৯৯ বার পঠিত

অনুষদভিত্তিক সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ এর জন্য নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয় শিক্ষার্থী।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এতে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে ২০১৯ সালে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য নির্বাচন করা হয়।

স্বর্ণপদকের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রার্থীরা হলেন, কলা ও মানবিক অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার (৩ দশমিক ৮), গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (৩ দশমিক ৯১), সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার (৩ দশমিক ৯৬), জীববিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের মুমতারিন জান্নাত ঐশী (৩ দশমিক ৯৫), বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত (৩ দশমিক ৯৩), আইন অনুষদের আইন ও বিচার বিভাগের লিমা আক্তার (৩ দশমিক ৮১)।

স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, প্রতিবছরের মতো এবারও আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ছয় শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদ রয়েছে, এরমধ্যে যারা নিজ অনুষদে সর্বোচ্চ ফলাফল করে তারা এ পদকের জন্য মনোনীত হয়। ফলে শিক্ষার্থীরা আরও বেশি উৎসাহ পায়। আর এবারের ফলাফলে সবাই নারী শিক্ষার্থী হওয়ায় মেয়েরা পড়াশোনায় আরও বেশি আগ্রহী হবে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া শুরু করে।

ট্যাগস :

জাবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩