সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নব নিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা
মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
- আপডেট সময় : ০৬:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩০ বার পঠিত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের ২৪ তম নব নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২ টা ২০ মিনিটের দিকে সড়ক পথে এসে জাতীয় স্মৃতিসৌধের মুল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান বিচারপতির সফরসঙ্গী ছিলেন আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার। এ ছাড়া স্মৃতিসৌধে তাঁদের সঙ্গে ছিলেন ঢাকার জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রমুখ।
এর আগে সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।
























