জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে দেবহাটায় স্কুল কুইজ প্রতিযোগিতা
- আপডেট সময় : ০৯:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৮৪ বার পঠিত

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে দেবহাটা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন কেন্দ্রে স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মৎস্যসম্পদ সংরক্ষণ,মাছ চাষ প্রযুক্তি, পরিবেশ ও খাদ্য নিরাপত্তা এবং সাধারন জ্ঞান বিষয়ে প্রশ্নের লিখিত উত্তর প্রদান করেন। বিচারকদের মূল্যায়নে ৩ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
ফলাফলে—
প্রথম স্থান অর্জন করে ফাতিমা রহমান (অষ্টম শ্রেণি, দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন),
দ্বিতীয় স্থান অর্জন করে রাফিদ বিন মনির (নবম শ্রেণি, সখীপুর মাধ্যমিক বিদ্যালয়),
এবং তৃতীয় স্থান অর্জন করে শ্রী অনিক সেন (দশম শ্রেণি, দেবহাটা সরকারি বি.বি.এম.পি ইনস্টিটিউশন)।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মেরিন ফিশারিজ কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।
বিজয়ীদের মাঝে আগামী ২৪ আগস্ট মৎস্য সপ্তাহের সমাপনী দিনে দেবহাটা উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।




















