ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জনমানুষের আস্থার প্রতীক ফরিদ দেওয়ান: গোয়ালন্দ পৌরবাসীর মেয়র ভাবনায় এগিয়ে

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৮৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পরিচিত রাজনৈতিক ও সমাজসেবী মুখ ফরিদ দেওয়ান। তিনি সাবেক গোয়ালন্দ উপজেলা যুবদলের সভাপতি এবং গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি সাধারণ মানুষের কাছে তিনি একজন মানবিক, সাহসী ও জনবান্ধব ব্যক্তি হিসেবেও পরিচিত।

স্থানীয়দের ভাষ্য, ফরিদ দেওয়ান সবসময় গরীব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রবাসে ব্যস্ততার মাঝেও তিনি খোঁজ নিয়েছেন সাধারণ মানুষের সুখ-দুঃখের। অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি স্থানীয়দের মনে আলাদা জায়গা তৈরি করেছে।
গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সাধারণ মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। একজন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করেছেন। যার ফলে এখনো অনেক মানুষ তাকে একজন দায়িত্বশীল ও কর্মীবান্ধব নেতা হিসেবে মনে করেন।
স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ ভোটারদের অনেকে মনে করেন, বর্তমান সময়ে পৌরসভায় একজন সৎ, যোগ্য ও জনদরদী নেতৃত্ব প্রয়োজন। আর সেই জায়গা থেকে ফরিদ দেওয়ানকে আগামীতে গোয়ালন্দ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান তারা।
একাধিক পৌরবাসী বলেন, “ফরিদ দেওয়ান শুধু রাজনৈতিক নেতা নন, তিনি সাধারণ মানুষের আপনজন। যেকোনো সমস্যায় তাকে পাশে পাওয়া যায়। তাই আমরা চাই, তিনি আগামীতে মেয়র নির্বাচনে অংশ নিন এবং পৌরসভার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখুন।”
যুবসমাজের মধ্যেও তার জনপ্রিয়তা চোখে পড়ার মতো। তরুণদের কর্মসংস্থান, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ দিতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।
ফরিদ দেওয়ানের ঘনিষ্ঠরা বলছেন, তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে চান। দল-মত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে।
গোয়ালন্দ পৌরসভার উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং একটি পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা গড়ে তোলার প্রত্যাশায় এখন অনেকেই ফরিদ দেওয়ানের দিকে আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে জনগণের সেবা করার সুযোগ পাবেন।

জনমানুষের আস্থার প্রতীক ফরিদ দেওয়ান: গোয়ালন্দ পৌরবাসীর মেয়র ভাবনায় এগিয়ে

আপডেট সময় : ০৯:৩৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬