ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জনপ্রিয়তা ও প্রশংসায় ভাসছেন ইউপি সদস্য মোকলুকার রহমান

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ২০২ বার পঠিত

শাহাবুল আলম, ফরিদপুর‍ঃ

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রতিপাদ্যকে সামনে নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন মোকলুকার রহমান।

ফরিদপুরের ০৪নংআলিয়াবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব ভাব বিরাজ করছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় গণমানুষের মাঝে নির্বাচন কেন্দ্রিক উৎসবের প্রতিচ্ছবি। উত্তর আলিয়াবাদ-৮ নং ওয়ার্ড সদস্য মোকলুকার রহমান যিনি সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক ঐতিহ্যের কারণেই জনসাধারণের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি।

তরুণ রাজনীতিবিদ ও সমাজকর্মী হিসেবে এলাকায় তার প্রশংসার ডালা প্রচন্ড ভারী। জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য জীবন বাজি রেখে কাজ করে যান তিনি।

অল্প বয়সী তরুণ ও ও বয়স্ক শ্রেণীর মানুষ, কেউই বাদ পড়ে না তার সাবলীল ব্যবহার ও মনমুগ্ধোকর আচরণ থেকে।

৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় বিগত নির্বাচনে প্রায় পাঁচ শতাধিক ভোট বেশি পেয়ে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।

সদস্য নির্বাচনে বিজয়ী হয়েই এলাকায় শালিসি মিমাংসা ও অসহায় পঙ্গু মানুষের সেবা করা, বিভিন্ন ধর্মীয় উৎসবে যোগদান, বাল্যবিবাহ রোধ করতে ভূমিকা, বাজার ঘাট এর উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে গতানুগতিক উন্নয়ন, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সেবা মূলক কাজে আত্মনিয়োগ করেন তিনি।

এছাড়াও করোনা কালীন সময়ে অসহায় ঘরবন্দী মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাবার পৌঁছে দেয়া, বন্যা দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে গিয়ে সেবা প্রদান করা এমন অসংখ্য নজির স্থাপন করেছেন তিনি। এলাকার মানুষের মুখে ধ্বনিত হচ্ছে এমন মেম্বার , এমন মানুষ জন্ম নিক ঘরে ঘরে ।

ট্যাগস :

জনপ্রিয়তা ও প্রশংসায় ভাসছেন ইউপি সদস্য মোকলুকার রহমান

আপডেট সময় : ০৭:৩৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩