ছাদ ফুটো করে বগুড়া জেলা কা-রা-গা-র থেকে পা.লা.লো ৪ ফাঁ-সির আ.সা.মি, পরে আ-ট-ক
- আপডেট সময় : ১২:১৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ১৫৪ বার পঠিত

বগুড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, কুড়িগ্রামের নজরুল, নরসিংদীর আমির হামজা, বগুড়ার কাহালুর আব্দুল মান্নান এবং ফরিদ শেখ।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতরাত ৪টার দিকে জেল সুপার আনোয়ার হোসেন আমাদের জানান যে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি কারাগার থেকে পালিয়েছেন। তারপর তাদের আটক করতে আমরা অভিযান পরিচালনা করি।
জেল সুপার আনোয়ার হোসেন জানান, গতকাল রাতে এই চার আসামি পরিকল্পনা করে জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর রাতেই জেল পুলিশ এবং জেলা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদরের চাষিবাজার থেকে তাদের আটক করে।
তবে ঠিক কখন, কীভাবে এই চার আসামি জেলা কারাগার থেকে পালিয়ে যান সে বিষয়ে বিস্তারিত জানাননি জেল সুপার।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, পলাতক আসামিরা পৃথক হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে কারাভোগ করছিলেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।




















