ছওয়াব ফাউন্ডেশন-এর নাগেশ্বরী শাখার শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৬:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ৩৭ বার পঠিত

ছওয়াব ফাউন্ডেশন-এর নাগেশ্বরী শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শামছুদ্দিন,অধ্যক্ষ, নাগেশ্বরী কামিল মাদ্রাসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে এম আনিছুর রহমান,প্রধান শিক্ষক, দয়াময়ী পাইলট একাডেমী; অধ্যাপক আব্দুল হামিদ, নাগেশ্বরী কামিল মাদ্রাসা; মোঃ মুজিবুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, নাগেশ্বরী উপজেলা; মোঃ লোকমান হোসাইন, জেনারেল ম্যানেজার, ছওয়াব; আবুল হাসান, জেনারেল ম্যানেজার, ছওয়াব ফাউন্ডেশন; মাহফুজার রহমান, শাখা ব্যবস্থাপক, ফুলবাড়ি শাখা এবং সাব্বির রহমান, শাখা ব্যবস্থাপক, নাগেশ্বরী শাখা।
ছওয়াব ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শিক্ষা,স্বাস্থ্যসেবা, আবাসন, পানি, স্যানিটেশন ও হাইজিন (WASH), জীবিকা উন্নয়ন, মাইক্রোফাইন্যান্স, দক্ষতা উন্নয়ন, জাকাত প্রচার ও মৌসুমি কর্মসূচির মতো বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে ছওয়াব ফাউন্ডেশনের সমাজসেবামূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অতিথিরা ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত করার আহ্বান জানান।
একই সঙ্গে তারা ছওয়াব ফাউন্ডেশন-এর কাজে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে যাকাত ও অনুদানের মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও বেগবান করার অনুরোধ জানান।
উক্ত প্রোগ্রামের সঞ্চালক হিসেবে শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।




















