ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে রেকর্ড ১২৭ নরমাল ডেলিভারি

নাঈম ইকবাল,কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৩২ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক ১২৭ জন মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। উপজেলা পর্যায়ে এ সংখ্যা একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নরমাল ডেলিভারিগুলো সফলভাবে সম্পন্ন করতে মিডওয়াইফ, সিনিয়র স্টাফ নার্স এবং চিকিৎসকরা ২৪ ঘণ্টা নিরলস পরিশ্রম করেছেন। নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার ফলে অধিকাংশ গর্ভবতী মা হাসপাতালেই সন্তান জন্ম দিতে আসছেন, যা বাড়িতে অদক্ষ ধাত্রী দ্বারা ডেলিভারির ঝুঁকি কমিয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন,“এই রেকর্ড সংখ্যক নরমাল ডেলিভারি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতার প্রতিফলন এবং জনগণের আস্থার বহিঃপ্রকাশ। আমরা আগামী দিনে আরও উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রসবোত্তর সময়ে মা ও নবজাতকের জন্য প্রয়োজনীয় ওষুধ ও সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং হাসপাতালে ডেলিভারিতে উৎসাহিত করা হচ্ছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অর্জনকে স্থানীয়রা “নিরাপদ মাতৃত্ব” বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে প্রসূতি ও নবজাতকের মৃত্যুহার আরও কমে আসবে।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসে রেকর্ড ১২৭ নরমাল ডেলিভারি

আপডেট সময় : ০৫:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫