ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণ: আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ২৭৮ বার পঠিত

সাংবাদিকতার দক্ষতা উন্নয়ন ও পারস্পরিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব তাদের ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে কক্সবাজারে দুই দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও দ্বিতীয় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১২ ও ১৩ জুন) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত এ মিলনমেলায় অংশ নেন চৌদ্দগ্রামে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক,সাপ্তাহিক, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত দায়িত্বশীল সাংবাদিকরা। শনিবার সকালে শেষ হয় আনন্দ ভ্রমণ।

শুক্রবার হোটেল কোস্টাল পিস-এর হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজকের প্রভাত পত্রিকার প্রধান সম্পাদক এম ইউসুফ। প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.বেলাল হোসাইনের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রশিক্ষণ কর্মশালা শেষে আনন্দ ভ্রমণের বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ী ও অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন—চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ,সহ-সভাপতি মুহাম্মদ জহিরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ আহসান উল্যাহ, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাংস্কৃতিক সম্পাদক মনির উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, রাসেল পাটোয়ারী, সফিউল আলম, সদস্য আবু বকর সুজন, মিজানুর রহমান মিনু, আবদুল কাদের, মনোয়ার হোসেন মুন্না, জহিরুল ইসলাম সুমন, ইউসুফ মজুমদার, নুরুল আলম আবির, আবদুর রব লাভলু, ইমাম হোসেন শরীফ, রাকিব হোসেন, সাংবাদিক সানোয়ার হোসেন, কাজী আহসান উল্যাহ, নাঈম ইকবাল ও কামরুল হাসান পিংকন প্রমুখ।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের ৩৯ বছরে পদার্পণ: আনন্দ ভ্রমণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫