ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৮:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৮৮ বার পঠিত

মানসম্মত অথেনটিক প্রসাধনী পণ্য সাধারণ মানুষের দৌরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারের আব্দুল মালেক টাওয়ারের নিচতলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এর বিখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ‘হারল্যান’ এর নতুন শো-রুম (হারল্যান স্টোর) এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে আরিশা কসমেটিক্স এর আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘হারল্যান স্টোর’ এর উদ্বোধন করেন হারল্যান স্টোর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিমার্ক-হারল্যান এর এক্সিকিউটিভ ডিরেক্টর, চিত্রনায়ক মামুনুল হাসান ইমন, হারল্যান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমদাদুল হক সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনকৃত হারল্যান স্টোর ও আরিশা কসমেটিক্স এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ রাসেল হায়দার, ধোড়করা হারল্যান স্টোর এর পরিচালক রুবেল, রাশেদ ও হৃদয়, হারল্যান স্টোর এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ধোড়করা বাজার কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

স্টোর উদ্বোধনকালে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, ‘হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সকল প্রসাধনী পণ্য নিশ্চিত করছে। প্রসাধনী সামগ্রী ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট পাওয়ার জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক।’ এ সময় তিনি উদ্বোধনকৃত হারল্যান স্টোরে এসে মানসম্মত ও অথেনটিক পণ্য কেনার জন্য ক্রেতাদের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত যুবসমাজ সহ ক্রিকেট প্রেমীদের ধন্যবাদ জানিয়ে আগামী টি-২০ বিশ^কাপে বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়ে পাশে থাকার আহবান জানান।

বক্তব্যে চিত্রনায়ক ইমন বলেন, ‘হারল্যান স্টোরে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।’ এ সময় হারল্যান পণ্য ক্রয় করতে সকলকে উৎসাহিত করেন।

হারল্যান সংশ্লিষ্টরা জানান, ‘মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদাপূরণ করবে। এছাড়া উদ্বোধন উপলক্ষে এসব স্টোরে মাসব্যাপী চলবে ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। এসব স্টোরে রয়েছে সম্পূর্ণ বিনামূলে স্কিন এনালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিক্স প্রয়োজন, সহজেই তা জানতে পারবেন।’

ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মত সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান-নিউ ইয়র্ক স্টোরে। এছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি’র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। রয়েছে ‘ব্লেইজ ও স্কিন’ এর শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি। ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ সহ সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি৩, স্যালিসাইলিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয়, যা ত্বক সমস্যা সমাধানে অনেক বেশি কার্যকর। শুধু তাই নয়, পর্যায়ক্রমে এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

চৌদ্দগ্রামে হারল্যান স্টোর এর উদ্বোধন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার এবং হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

আপডেট সময় : ০৮:২২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪