ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৩৬ বার পঠিত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ পালিত হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি, উপজেলা চত্তরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে সকাল আট ঘটিকায় চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ শেষে স্বাধীনতা দিবসের প্রতিযেগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুচকাওয়াজে অংশ গ্রহণ করে- বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বাংলাদেশ স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ কুচকাওয়াজ গার্লস গাইড। প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। এ সময় চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিযা টিপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেফাউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, পেয়ার আহমেদ প্রমুখ।

চৌদ্দগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আপডেট সময় : ০৮:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪