ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ২৯৮ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামের দেড়কোটা বাজারে মাদকের আস্তানায় পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মোঃ সবুজ (২৫)। তিনি মুন্সিরহাট ইউনিয়নের শিংরাইশ গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়,বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সবুজকে ৪৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) অনন্ত।

স্থানীয়রা অভিযোগ করে জানান,দেড়কোটা বাজারের বাবুলের দোকানের একটি কক্ষ দীর্ঘদিন ধরে সবুজসহ একটি চক্র মাদক ব্যবসার জন্য ব্যবহার করে আসছিল। এলাকাবাসী একাধিকবার বাবুলকে ওই রুমটি মাদক ব্যবসায়ীদের ভাড়া না দিতে অনুরোধ করলেও তিনি কর্ণপাত করেননি। এর ফলে ওই জায়গাটি মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হয়।

স্থানীয়দের দাবি,এ ঘটনায় শুধু সবুজ নয়, চৌদ্দগ্রাম পৌরসভার উত্তর ফালগুনকরা এবং মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীও জড়িত রয়েছে। দ্রুত তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

চৌদ্দগ্রাম থানার এসআই অনন্ত বলেন, “ইয়াবাসহ আটককৃত সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

চৌদ্দগ্রামে মাদকের আস্তানায় পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক আটক

আপডেট সময় : ০৬:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫