ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ৮৯ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে তীব্র তাপদাহ থেকে রক্ষায় মহান আল্লাহ্ তা’য়ালার সাহায্য কামনায় ও রহমতের বৃষ্টির প্রার্থনা করে দু’টি স্থানে ইশতিসকার নামায অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে ও বাতিসা হাইস্কুল মাঠে পৃথক দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়। তীব্র রোদ উপেক্ষা করেও দু’টি জামায়াতে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এ সময় মুনাজাতে মুসল্লিগণ আল্লাহর নিকট প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন।

সকাল সাড়ে আটটায় চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম, শফিকুর রহমান।

এদিকে সকাল সাড়ে ১০টায় বাতিসা হাইস্কুল মাঠে পৃথক আরও একটি ইশতিসকার নামাযের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। নামাজে মুসল্লিদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে । নামাজ ও মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস মাওলানা জাকারিয়া। মুনাজাত চলাকালীন মুসল্লিগণ বৃষ্টির প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র মাঠ।

চৌদ্দগ্রামে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

আপডেট সময় : ০৭:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪