ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ১১:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৫২ বার পঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিজিবি’র কুমিল্লা সেক্টর সদর দপ্তর এবং অধীনস্থ ব্যাটালিয়নের উদ্যোগে কুমিল্লার চৌদ্দগ্রামে দুস্থ, অসহায় ও হতদরিদ্র ২ শতাধিক মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাভোগি দুস্থ-অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বুধবার (২৭ মার্চ) বিকেলে বিজিবি’র উপজেলার জগন্নাথদীঘি বিওপি ক্যাম্প মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিবি, কুমিল্লার সেক্টর সদর দপ্তর কমান্ডার কর্ণেল মো: শরীফুল ইসলাম।

বিজিবি প্রদত্ত প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ও এর সদর দপ্তরসহ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও বিপন্ন মানুষদের মাঝে ইফতার, রাতের খাবার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এই মহতি উদ্যোগের অংশ হিসেবে বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলসহ অধীনস্থ কুমিল্লা সেক্টর সদর দপ্তর কর্তৃক এবং ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে বুধবার বিকালে ইফতার, রাতের খাবার ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজান মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস এবং এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। আর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই সমাজের দারিদ্র জনগোষ্ঠী ও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে উপস্থিত বিজিবি কর্মকর্তারা জানান।

চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১১:০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪