সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রামে বাইক দুর্ঘটনায় আহত শাওনের মৃ-ত্যু
নাঈম ইকবাল,চৌদ্দগ্রাম (কুমিল্লা):
- আপডেট সময় : ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৭৬ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে ঘটে যাওয়া ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কনকাপৈত ইউনিয়নের হিংগুলা এলাকায় দুই যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
আহতদের মধ্যে কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের শাওনের মাথায় মারাত্মক আঘাত লাগে। পরে ঢাকার একটি হাসপাতালে শুক্রবার রাতে তার ব্রেইন অপারেশন সম্পন্ন হয়। গুরুতর অবস্থায় লাইফ সাপোর্টে থাকা শাওন শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাওনের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।




















