ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নি-হ-ত, আহত ৩

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫ ২০৪ বার পঠিত

আত্মীয়ের মৃত্যুর খবর শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া এক নারীর জীবনের শেষযাত্রা হয়ে উঠল সেই পথ।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রোশনা বেগম (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার মিরশান্নী এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মোঃ সাহাব উদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রাম থেকে রোশনা বেগম, লায়লী বেগম (৪৫), স্মৃতি বেগম (৩৫) ও আবদুল জলিল (৫৫) নামে চারজন আত্মীয়ের মৃত্যুসংবাদে অটোরিকশাযোগে কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামে যাচ্ছিলেন।

অটোরিকশাটি ইউটার্ন নিয়ে চট্টগ্রামমুখী লেনে উঠলে বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোশনা বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহত রোশনার আত্মীয় আবু মুছা বলেন, “আমাদের এক আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে রোশনা বেগম পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে রওনা দিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরা আর হলো না তার।”

ওসি সাহাব উদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং চালক পালিয়ে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নি-হ-ত, আহত ৩

আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫