চোলাই মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৪:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩ ১৪০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লাহ মৃধা ডাঙায় মো: জাহিদ মৃধা (৪৫) নামে এক ব্যাক্তিকে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (৪ মে ) বিকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। সে মৃত ইয়ার আলী মৃধার ছেলে।
শুক্রবার (৫ মে ) গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের উপর ভিত্তি করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানতে পারে দিরাজুতুল্লাহ মৃধা ডাঙা গ্রামের মোঃ জাহিদ মৃধা ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে এলাকায় চোলাই মদের কারখানায় মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছে। এরপর পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে তার রান্না ঘর থেকে ০৫ লিটার দেশিয় মদ, মদ তৈরির দুটি ড্রাম ও বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, ‘দেশীয় চোলাই মদ ও মদের সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।



















