ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

চৈত্রের বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ না অভিশাপ?

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ১১:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ২৩৯ বার পঠিত

রংপুর জেলার আমি চাষীরা মনে করতেছে
চৈত্রের প্রথম সপ্তাহের দিনভর বৃষ্টিতে আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে মুকুল থেকে গুটিতে পরিণত আমের জন্য এই বৃষ্টি আশীর্বাদ বলছেন কৃষি কর্মকর্তারা।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত থেকে বুধবার (২০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়। এখনো আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেকোনো সময় নামতে পারে বৃষ্টি।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, যেসব গাছে এখনও মুকুল ফুটে আমের গুটি হয়নি সেসব গাছের মুকুল ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রায় গাছই ইতোমধ্যে মুকুল থেকে আমের গুটিতে পরিণত হয়েছে। এসব গুটির দ্রুত বৃদ্ধি ও ঝরে পড়া রোধ করবে এই বৃষ্টি।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে আকাশ মেঘলা হলে বৃষ্টি শুরু হয়। বুধবার ভোরের দিকে গুঁড়িগুঁড়ি হয়ে নামে এই বৃষ্টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ বাড়ে। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই বৃষ্টি।

এ জেলার আমচাচীরা বলেন, এবার আমের অফ ইয়ার। এমনকি গতবছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম গাছে আমের মুকুল এসেছে। মৌসুমের শুরুতেই এমন বৃষ্টি মুকুলের ক্ষতির পাশাপাশি ফলনেও প্রভাব ফেলবে। তাছাড়াও আগামীতে অতিবৃষ্টি অনাবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। এনিয়ে আমচাষিদের মনে আতঙ্ক কাজ করছে।

রংপুর জেলার আমি চাষীরা মনে করতেছে
এ সময়ের বৃষ্টি আমের জন্য উপকার ও অপকার দুটোই আছে। সাধারণত আবহাওয়ার কারণে এবার মুকুল আসতে দেরিতে এসেছে। তাই এ বছর গাছে আমের গুটিও দেরিতে হয়েছে। যেসব গাছে আমের মুকুল এখনও গুটিতে রাপান্তরিত হয়নি, সেসব গাছের মুকুলের ক্ষতি হবে। তবে মুকুল ফোটে যেসব আমগাছে গুটি বের হয়েছে, সেসব গাছের জন্য এ খুবই উপকারী এই বৃষ্টি। আমের গুটি বেড়ে উঠতে সহায়ক হবে চৈত্রের বৃষ্টি।

ট্যাগস :

চৈত্রের বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ না অভিশাপ?

আপডেট সময় : ১১:০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪