ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ১১:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৪৩ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে উপজোলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন
নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা এ, কে. এম শরীফুল হক।

শনিবার (৫ আগস্ট) সকালে চিরিরবন্দর উপজেলা পরিষদ হল রুমে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা এ, কে. এম শরীফুল হক উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ ও শেখ কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুম্পস্তবক অর্পণ শেষে, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য -বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

তিনি বঙ্গবন্ধুর মতই ছিলেন বাঙ্গালীর অধিকার আদায়ে সোচ্চার আর নির্ভীক। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন আর ছাত্রসমাজকে সংগঠিত করে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে শেখ কামালের অবদান চিরস্মরণীয়। মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবন ছিল তাঁর অসামান্য অর্জনে সমৃদ্ধ।

বহু গুনের অধিকারী শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে, বিশেষ করে যুব সমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, কে. এম শরীফুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রসিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমেন শ্রী জ্যোতিষ চন্দ্র রায়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তাঁর ৭৪তম জন্মবার্ষিকীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ করা হয়।

এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় পুষ্পস্তবক অর্পন করেন।

চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩