ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চিতলমারীতে ঝুলন্ত তরমুজ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ১১৩৩ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে মৎস্য ঘেরে মাচা বেঁধে বর্ষাকালিন ঝুলন্ত তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।

উন্নতজাতের ব্লাক জয়ান্ট,আনার কলি, ব্লাক চ্যাম্প ও ছক্কা জাতের তরমুজ চাষ করে লাভবান হয়েছেন অনেক চাষি। ঘেরে মাছ আর পাড়ে তরমুজ বেশি লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এই ফলের আবাদ।

মাছ চাষের পাশাপাশি বর্ষাকালিন তরমুজ চাষে বেশি লাভ এমনটি জানিয়েছেন উপজেলার বোয়ালিয়া গ্রামের পরিমল গাইন।

সরেজমিনে পরিমল গাইন জানান, ৪ বছর ধরে তিনি চার বিঘা জমিতে মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে মাচা বেঁধে ঝুলন্ত প্রক্রিয়ায় তরমুজ চাষ করে আসছেন। প্রতিটা তরমুজ গড়ে ৫ থেকে ৭ কেজি ওজন হয়েছে। যার প্রতি কেজির বাজার মুল্য নুন্যতম ৪০ থেকে ৪৫ টাকা। ফলে তিনি এখন আর্থিক ভাবে অনেকটা সাবলম্বী বলে জানিয়েছেন।

পরিমলের পার্শ্ববর্ত্তী রমেন বিশ্বাস ৬বিঘা, রাম রায় ৪বিঘা, কালা মন্ডল ১০বিঘা, সামাদ শেখ ৮ বিঘা সহ লক্ষনার বিলে ১৫ থেকে ২০ বিঘা জমিতে তরমুজ চাষ করে আর্থিক স্বচ্ছলতা ফিরে এনছেন তারা।

এব্যপারে চাষি মাহাবুর কাজী, মোঃ শাহারাব হোসেন ও কালা মন্ডলের সাথে কথা হলে তারা জানান, মাছ চাষের পাশাপাশি এটা একটি বাড়তি আয়। সেকারনে তরমুজ চাষে অনেকে আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ জানান উপজেলায় ৫২ বিঘা জমিতে ঘের পাড়ে তরমুজ চাষ করা হয়েছে। তারমধ্যে কৃষি বিভাগের ৯টি প্রদর্শনী ক্ষেত রয়েছে। বাকীগুলোর চাষিদের কৃষি বিভাগ থেকে সার্বক্ষনিক পরামর্শ প্রদান করা হচ্ছে।

চিতলমারীতে ঝুলন্ত তরমুজ চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

আপডেট সময় : ০৫:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩