সংবাদ শিরোনাম ::
চিতলমারিতে দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপারের দিকনির্দেশনা প্রদান
সৈকত মন্ডল- বাগেরহাট:
- আপডেট সময় : ০৪:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ১৬৬ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে পুলিশ ও আনসার ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন বিষয়ে দিকনির্দেশনা প্রদান।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে এ বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা (সদর সার্কেল), চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান।
এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপজেলা আনসার ভিডিপি।
এরপরে চিতলমারী কেন্দ্রীয় দুর্গা মন্দির সহ অন্য মন্দির পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার ও চিতলমারী থানার অফিসার ইনচার্জ।




















