ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

“চাষযোগ‍্য এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না” গোয়ালন্দে পানি কচু চাষাবাদে কৃষকদের উদ্ধুদ্ধ করণ মাঠ দিবস অনুষ্ঠিত 

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩ ৩১৭ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পানি কচু খেত প্রদর্শণী এবং পতিত জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের উদ্ধুদ্ধ করণে মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
গত রোববার (২ এপ্রিল) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. গোলাম রসুল, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লক্ষ্মণ কুমার বিশ্বাস,  জেলার সেরা কৃষি উদ্যোক্তা ও পুরস্কারপ্রাপ্ত কৃষক হুমায়ন আহমেদ, স্থানীয় ইউপি সদস্য রাসেল শেখ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান বলেন, দেশের প্রধানমন্ত্রী বলেছেন, “এক ইঞ্চি জমিও পতিত ফেলে রাখা যাবে না।” বালু বা পানি জমে থাকে এমন জমিতেও উপযোগী ফসল রোপণ করতে হবে। এ জন্য পানি কচু একটি আদর্শ ফসল। এর পুষ্টিগুনও অনেক।পাশাপাশি উৎপাদন খরচও একেবারে কম। এ জন্য আমরা কৃষকদের পতিত জমিতে পানি কচুর মতো সবজি চাষে উদ্বুদ্ধ করতে এই মাঠ দিবস পালনের আয়োজন করি। সভা শেষে কৃষক হুমায়ন আহমেদের রোপণকৃত কচু খেত পরিদর্শন করা হয়।

“চাষযোগ‍্য এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না” গোয়ালন্দে পানি কচু চাষাবাদে কৃষকদের উদ্ধুদ্ধ করণ মাঠ দিবস অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩