ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চারঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার গণমানুষের নেতা জনাব আনোয়ার হোসেন উজ্জল।
তিনি বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। অতীতেও তিনি অসুস্থতা ও নিপীড়নের মধ্যেও জনগণের অধিকার রক্ষার আন্দোলন থেকে সরে দাঁড়াননি। তাঁর দৃঢ়তা ও সাহস আমাদের প্রেরণা। আমরা বিশ্বাস করি—আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের পক্ষে নেতৃত্ব দেবেন।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মুরাদ পাশা।
তিনি বলেন,চারঘাট বিএনপি সবসময় গণতান্ত্রিক আন্দোলনে দৃঢ় ভূমিকা রেখেছে। অতীতের সব আন্দোলন-সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আজ দেশনেত্রীর সুস্থতার জন্য এই দোয়া আমাদের সেই ঐক্যেরই বহিঃপ্রকাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবন।
তিনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু দলের নেত্রী নন—তিনি বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের কণ্ঠস্বর। অতীতের প্রতিটি স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর সাহসী অবস্থানই আমাদের পথ দেখিয়েছে।

দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দেশের শান্তি এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫