ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চাকুরীর পরীক্ষায় কানে স্পাই ডিভাইস লাগানোর দায়ে ২ চাকুরী প্রার্থী কারাগারে

শহীদুল ইসলাম শহীদ,রংপুর :
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১০৩ বার পঠিত

 সরকারি চাকরির পাওয়ার লোভে প্রশাসনের চোখ ফাঁকি দিতে অভিনব পদ্ধতিতে জালিয়াতি করতে গিয়ে ধরা পড়লেন দুই পরীক্ষার্থী যুবক। রংপুরে খাদ্য অধিদপ্তরের ‘সহকারী উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষায় কানের ভেতর ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সময় হাতেনাতে ধরা পরে তাঁরা । তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকেই ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রংপুরের হারাগাছ থানা এলাকায় দুটি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলেই তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মুরয়াদহ গ্রামের আব্দুল বারী মিয়ার ছেলে ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার মালতীবাড়ী গ্রামের এরশাদুল হকের ছেলে সাজ্জাদুল ইসলাম (২৪)।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, শনিবার মহানগরীর ৭৭টি কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা চলছিল। এর মধ্যে ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ইদ্রিস আলী এবং গুলালবুদাই উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাজ্জাদুল ইসলাম কানের ভেতর ক্ষুদ্র ইলেকট্রনিক ডিভাইস লুকিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরীক্ষা চলাকালীন কর্তব্যরত পরিদর্শকদের সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আধুনিক ডিভাইসগুলো উদ্ধার করে।

ঘটনার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট অশীম কুমার দাস কেন্দ্রে উপস্থিত হন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য ও জালিয়াতির অপরাধে দুই পরীক্ষার্থীকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজা পরোয়ানা মূলে পুলিশ তাঁদের কারাগারে প্রেরণ করে।

ট্যাগস :

চাকুরীর পরীক্ষায় কানে স্পাই ডিভাইস লাগানোর দায়ে ২ চাকুরী প্রার্থী কারাগারে

আপডেট সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫