ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

চলমান মামলায় জমি ও রাস্তা দখলের অভিযোগ, চলাচলে আটকা ১৫ পরিবার

মোঃ মাহমুদুল হাসান বাবু,পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৬:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ১১১ বার পঠিত

পঞ্চগড়ে মামলা চলমান থাকা সত্ত্বেও জমি ও এলাকার ১৫ পরিবারের চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ উঠেছে বাহারাম আলী নামে এক চিকিৎসকের বিরুদ্ধে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বানিয়াপট্টি এলাকায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আটোয়ারী উপজেলার রাঁধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের তহিমা খাতুন।
লিখিত বক্তব্যে বলেন,জমি নিয়ে বিরোধের জের ধরে আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম ওরফে সাইমুল পঞ্চগড় আদালতে সিভিল মামলা দায়ের করেছেন।

মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় অভিযুক্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সাবেক চিকিৎসক বাহারাম আলী স্থানীয় একটি চক্রের সহায়তায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে ইটের বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেছেন।

তিনি অভিযোগ করে আরো বলেন,ডা.বাহারাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে ভূমি দখল করে আসছেন। বাদীপক্ষ বাড়িতে না থাকার সুযোগে তিনি জোর করে দখল নিয়ে নির্মাণকাজ চালাচ্ছেন। এতে ভুক্তভোগী সহ ১৫টি পরিবার আটকা পড়েছেন।

এপরিস্থিতিতে জমি দখলের অবৈধ কার্যক্রম বন্ধে পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। একই সাথে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং চলমান মামলার স্থিতি রক্ষার দাবি জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এবিষয়ে জানতে চিকিৎসক বাহারাম আলীর সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ট্যাগস :

চলমান মামলায় জমি ও রাস্তা দখলের অভিযোগ, চলাচলে আটকা ১৫ পরিবার

আপডেট সময় : ০৬:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫