চরমাধদিয়া ইউনিয়নের বাকীগঞ্জ মাদ্রাসার লাইব্রেরী ও একটি মসজিদের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ১৭১ বার পঠিত

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার একটি লাইব্রেরী ও একটি মসজিদের উদ্বোধন করা হয়েছে।
বাকিগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাহমুদুল হাসানের সভাপতিত্বে রবিবার (২ জুলাই)বেলা বারোটায় এখানে একটি লাইব্রেরী ও মসজিদ উদ্বোধন করা হয়।
এই উপলক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য একে আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম এ সামাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রাসূল তানিয়া, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ফয়সাল আহমেদ রবিন, ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় এখানে স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একে আজাদ বলেন পদ্মার অবহেলিত চরাঞ্চলের শিক্ষার ও জীবনযাত্রার মান উন্নয়নে হা-মীম গ্রুপ শুরু থেকেই কাজ করে আসছে এবং ভবিষ্যৎ কাজ করে যাবেন।
























