চট্টগ্রাম লোহাগড়ায় ১২ পরিবারের মাঝে টিন বিতরণ
- আপডেট সময় : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৬৬৬ বার পঠিত

চট্টগ্রাম লোহাগড়ায় আস্থা ফাউন্ডেশনের অর্থায়নে এবং স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক ও সিবিবি ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে ১২টি গৃহহীন পরিবারের মাঝে টিন বিতরণ করা হয়।
বুধবার (২৩ আগষ্ট) চট্টগ্রামের লোহাগড়ার পদুয়া ইউনিয়নের মীর পাড়া, জিন্নাত পাড়া ও মল্লিক সোবহানের বেপারী পাড়া এলাকার টানা বৃষ্টি ও পাহাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত ১২ টি পরিবারের মাঝে এই টিন বিতরণ করা হয়।
টিন বিতরণ কালে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংক ও সিবিবি ফাউন্ডেশন এর এডমিন ইমাম হোসেনসহ কার্যকরী সদস্য ও স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।
এসময় সিটিজি ব্লাড ব্যাংক ও সিবিবি ফাউন্ডেশন এর এডমিন ইমাম হোসেন বলেন- কিছুূদিন আগে চট্টগ্রামে ভয়াবহ বৃষ্টি হয় এবং পাহাড় থেকে নেমে আসে পানি, যার ফলে অনেক মানুষ পানি বন্দি হয়ে পড়ে। ফলে বেশির ভাগ মানুষই কর্মহীন, খাদ্য সংকট এবং বাসস্থানহীন হয়ে পড়ে ।
যেহেতু সিবিবি ফাউন্ডেশন মানবতার কাজ করে থাকে তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন শ্রেনী মানুষের কাছথেকে অর্থ সংগ্রহ করে তাদের পাশে দাড়াই। ইতিপূর্বে আমরা খাদ্য,মোমবাতি, খাবার পানি সহ নানা প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছি। আজও আমরা আস্থা ফাউন্ডেশন এর আর্থিক সহযোগীতায় ১২ টি পরিবারের মাঝে টিন বিতরণ করেছি। সিবিবি ফাউন্ডেশন এর এই কার্যকম চলমান থাকবে।




















