ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে জয়ী চৌদ্দগ্রামের চার তরুণ

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৯২ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে গুরুত্বপূর্ণ চারটি পদে বিজয় অর্জন করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চারজন শিক্ষার্থী।তাদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ নিজ এলাকায়ও আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সমাজতত্ত্ব বিভাগ (সেশন ২০১৯-২০)-এর শিক্ষার্থী ও চৌদ্দগ্রাম স্টুডেন্ট সলিডারিটির সভাপতি মো.শোয়েব (তুষার) আলাওল হল সংসদ নির্বাচনে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয় অর্জন করেছেন।দায়িত্বশীল, সৃজনশীল ও ছাত্রবান্ধব নেতৃত্বের জন্য শোয়েব বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ। তিনি চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা বিভাগ (সেশন ২০১৮-১৯)-এর শিক্ষার্থী মো.নুরুন্নবী সোহান সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন।ছাত্রকল্যাণ ও একাডেমিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার জন্য সোহান সহপাঠীদের আস্থা অর্জন করেছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভাঙ্গাপুষ্করনী গ্রামের বাসিন্দা।

এছাড়া, ইসলামিক স্টাডিজ বিভাগ (সেশন ২০২১-২২)-এর শিক্ষার্থী আব্দুল্লাহ ফারহান আসিফ একই হলের দপ্তর সম্পাদক পদে বিজয় লাভ করেছেন।বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে আসছেন তিনি। আসিফের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামে।

এদিকে, রসায়ন বিভাগ (সেশন ২০২২-২৩)-এর শিক্ষার্থী মো.ফুরকান উদ্দিন শাহ আমানত হল সংসদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিজয় অর্জন করেছেন।সংগঠন ও সহপাঠীদের স্বার্থে তার আন্তরিক প্রচেষ্টা ছাত্রসমাজের মধ্যে প্রশংসিত হয়েছে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামের বাসিন্দা।

চৌদ্দগ্রামের বিভিন্ন স্কুল-কলেজ থেকে শিক্ষা অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এই চার তরুণ ধারাবাহিকভাবে নিজেদের নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন।তাদের এই বিজয়ে পরিবার,শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন।অনেকে আশা প্রকাশ করেছেন—এই শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নেতৃত্বের আসনে থেকে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে জয়ী চৌদ্দগ্রামের চার তরুণ

আপডেট সময় : ০৫:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫