ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঘর হারানো মানুষদের ঘরে ফেরাতে ঢেউটিন-অর্থ সহায়তা

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১১৯ বার পঠিত

Oplus_131072

দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে চৌদ্দগ্রামে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২১ জুলাই ২০২৫) চৌদ্দগ্রাম উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে এদিন মোট ৭৫ বান ঢেউটিন ও ২ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়। প্রতি পরিবারকে তাদের ক্ষয়ক্ষতির ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম মাওলা।

এ সময় ইউএনও মোঃ জামাল হোসেন বলেন—
“প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর কষ্ট আমরা বুঝি। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। আমরা চাই, কেউ যেন দুঃখ-কষ্টে নিঃস্ব না হয়ে পড়ে। এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এক ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও জানান, ভবিষ্যতেও সরকারের পক্ষ থেকে পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ের বিভিন্ন অগ্নিকাণ্ড ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাচাই-বাছাই শেষে এ সহায়তা প্রদান করা হয়েছে।

ঘর হারানো মানুষদের ঘরে ফেরাতে ঢেউটিন-অর্থ সহায়তা

আপডেট সময় : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫