ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোল্ডেন লাইন চলাচলে বাধার প্রতিবাদে ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস বন্ধ

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৭০ বার পঠিত

ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী টার্মিনাল থেকে চলাচল করতে না দেওয়ার প্রতিবাদে ফরিদপুর-রাজবাড়ী রুটে সকল পরিবহন ও লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা ফরিদপুর বাসস্ট্যান্ড ও রাজবাড়ী রোডের মোড় এলাকায় অবস্থান নিয়ে রাজবাড়ী রোড হয়ে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না। এতে ফরিদপুর থেকে রাজবাড়ীগামী সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে,রাজবাড়ী মালিক সমিতি ফরিদপুর গোল্ডেন লাইন পরিবহনকে রাজবাড়ী টার্মিনাল থেকে ছাড়তে না দেওয়ায় এর প্রতিবাদে গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় রাজবাড়ী রোডে চলাচলকারী বিভিন্ন বাসের যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফরিদপুর-
রাজবাড়ী রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।‌ এ সংবাদ লেখা পর্যন্ত ‌ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :

গোল্ডেন লাইন চলাচলে বাধার প্রতিবাদে ফরিদপুর-রাজবাড়ী রুটে বাস বন্ধ

আপডেট সময় : ০৫:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬