ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৬৭ বার পঠিত

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শামসুল হক ওরফে শামসু রিপোর্টার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
স্বাধীনতা পরবর্তী সময় শামসুল হক সাংবাদিকতা শুরু করেন। তখন থেকে তিনি শামসু রিপোর্টার হিসেবে পরিচিত পান। ১৯৭২ সালে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠায় স্মরনীয় ভূমিকা রাখেন। তিনি দৈনিক ইত্তেহাদ, দৈনিক আজাদসহ দেশের মূলধারার একাধিক পত্রিকায় কাজ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও স্বজন রেখে গেছেন।
শামসুল রিপোর্টার গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার বাসিন্দা ছিলেন।
তার মৃত্যুতে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার রাত ১১টায় গোয়ালন্দ ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে গোয়ালন্দ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা পূর্ববর্তী আলোচনায় শামসুল হকের স্মৃতিচারন করনে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, দৈনিক প্রথম আলো পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি এম. রাশেদুল হক রায়হান, যুগান্তর পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ।

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

আপডেট সময় : ০৬:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬