ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

গোয়ালন্দ পৌর ছাত্রলীগের প্রশংসনীয় উদ্যোগ অযত্নে পড়ে থাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চারপাশ পরিষ্কার কররেন পৌর ছাত্রলীগ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২২৫ বার পঠিত

অযত্ন আর অবহেলায় পড়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের জন‍্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ধুয়ে মুছে পরিস্কার করলেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এবং ভবনটির গায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে কাগজে লেখা সতর্কমূলক কথা (গোয়ালন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আশেপাশে দয়া করে কেউ ময়লা-আবর্জনা ফেলবেন না এবং প্রসাব-পায়খানা থেকে বিরত থাকবেন) টাঙিয়ে দেন।

শনিবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ কুমার সাহাসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এ প্রসঙ্গে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল বলেন, বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত হওয়ার পর থেকেই অযত্ন আর অবহেলায় পড়ে থেকে ময়লা-আবর্জনা আর ধুলাবালিতে নর্দমার স্তূপে পরিণত হয়েছে সেখানকার পরিবেশ। এছাড়া এ ভবন উদ্বোধনের পর থেকেই ভবনটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে। এদিকে ভবনের সামনে প্রতি সপ্তাহে গরুর হাট বসায় এবং পৌর এলাকার প্রতিটা ব‍্যবসায়ী প্রতিষ্ঠানের ময়লা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ও আশেপাশে ফেলানোর কারণে স্থানটি হয়ে উঠেছে ময়লার ভাগাড়। এতে ভবন (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) ও ম্যুরালের চারপাশে গোবরসহ বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপ জমে পচা দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। যেহেতু সামনে (২১ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের জন‍্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ধুয়ে মুছে এবং চারপাশে ময়লা আবর্জনার স্তুপ পরিস্কার-পরিচ্ছন্ন করতে পেরে আমরা সকলেই উচ্ছ্বসিত। এছাড়াও এখান থেকে গরুর হাটটি অপসারণ করতে এবং এখানে ময়লা-আবর্জনা না ফেলে ডাম্পিং করে অন্যত্র ফেলার ব্যাপারে পৌর মেয়র ও ইউএনও মহোদ্বয়ের কাছে লিখিত আবেদন করা হবে।

গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালটির চারপাশ ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। এর সামনে অবস্থিত গরুর হাঁটের কারণে এমন পরিবেশ তৈরি হচ্ছে। আমরা এ গরুর হাটটি অপসারণের জন্য পৌর মেয়র ও উপজেলা প্রশাসনকে বারবার বলেছি কিন্তু তারা এ বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তবে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের এমন পদক্ষেপ সত্যিই প্রসংশার দাবি রাখে। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

গোয়ালন্দ পৌর ছাত্রলীগের প্রশংসনীয় উদ্যোগ অযত্নে পড়ে থাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের চারপাশ পরিষ্কার কররেন পৌর ছাত্রলীগ

আপডেট সময় : ১১:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪