গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- আপডেট সময় : ১১:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৭৩ বার পঠিত

গোয়ালন্দ পৌরসভার উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পৌর এলাকার অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার(২৪ মার্চ) সকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ’র চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন।
এ-সময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, হিসাব রক্ষন কর্মকর্তা রেজাউল করিম ও ট্যাগ অফিসার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
পৌরসভা সুত্রে জানা যায়,পৌরসভার নয়টি ওয়ার্ডের নিম্ন আয়ের খেটে খাওয়া ৪৬২১টি পরিবারের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণের আওতায় দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। ২৪ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রম ২৬ মার্চে সমাপ্ত হবে। ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।
এদিকে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাউল পেয়ে হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে। বিনামূল্যে ভিজিএফের চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদ্ররিদ্র মানুষগুলি।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
মোঃ নাহিদুর রহমান বলেন,আমরা আশা করি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আমাদের সমাজের বিত্তশালীরা এগিয়ে আসবেন। তাহলে আমাদের সমাজের অবহেলিত মানুষ গুলো ভালো থাকতে পারবে।
তিনি আরও বলেন,বলেন, চাউল বিতরণ প্রক্রিয়ায় কেউ যেন দুর্নীতি করতে না পারে, সেদিকে কড়া নজরদারির হুঁশিয়ারি দেন। এই চাউল বাইরে যেন কেউ বিক্রি করতে না পারে, এ বিষয়ে হুঁশিয়ারি করে উপস্থিত চাউল গ্রহীতা নিম্ন আয়ের জনসাধারণের প্রতি। এ সময় পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন ধরে চাল নিতে দেখা যায়।




















