ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দ পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী মৌসুমী গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ৩০৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পুড়িয়া হেরোইন সহ এক নারী মাদক করবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (০২ আগষ্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

এর আগে মঙ্গলবার (০১ আগষ্ট) দিবাগত রাত ১১টার দিকে এসআই (নিঃ) মো. আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ১৫০ পুড়িয়া (ওজন ১৫ গ্রাম) হেরোইন সহ মৌসুমী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পূর্বের মানিকগঞ্জের শিবালয় ও গোয়ালন্দ ঘাট থানায় ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক নারী কারবারি উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা’র আঃ রাজ্জাক এর স্ত্রী।

এপ্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়ালন্দ পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী মৌসুমী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩