ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ নেতার ভাঙারির দোকানে মিললো বিদেশি মদ

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ২৩৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফরিদপুর মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ভাঙারির দোকানে চোরাই মালামাল তল্লাশির সময় মিললো ৩ (তিন) বোতল বিদেশি মদ।

সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, অভিযানে গিয়ে ভূমি অফিসের চোরাই মালামাল সহ বিদেশি তিনটি মদের বোতল উদ্ধার করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

গতকাল রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে আইয়ুব আলী খানের ছেলের নামে থাকা ভাঙারির দোকানে অভিযান পরিচালিত হয়। এসময় তিন বোতল বিদেশি মদ সহ চোলাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

এর আগে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ভূমি অফিসে দরজা ভেঙে ভিতরের কম্পিউটার, ফ্যানসহ প্রায় ১১ ধরনের জিনিসপত্র চুরি। ভূমি অফিস সূত্রে জানা যায়, ঈদের ছুটির আগে অফিসে তালা লাগিয়ে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। রোববার সকালে দৌলতদিয়া ডিজিটাল ভূমি সেবা কর্মকর্তা মো. রাজিব প্রামানিক অফিসের বাইরে বিদ্যুতের তার ঝুলতে দেখে সন্দেহ করেন। পরে ভেতরে গিয়ে তিনি দেখতে পান জানালার গ্রিল ও দরজার তালা ভাঙা, অফিসের কম্পিউটার, ফ্যান, সার্ভিস তার, পানির মোটরসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ নথিপত্রও তছনছ করা হয়েছে। সেই সুত্র ধরে জানালার গ্রীল দেখে ঐ দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ-সময় দোকানের ভিতর ফেনসিডিল, ইয়াবা খাওয়ার বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ধরনের চোরাই মালামাল দেখা যায়।

এসময় দোকানের মালিক বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, আরিফ খান এবং অনিক খান দোকানে না থাকায়
তার শ্যালক হালিম (৩৫) কে আটক করে পুলিশ।

স্থানীয়রা বলেন এখানেই জমজমাট বেচাকেনা হয় মাদকের। উঠতি বয়সের তরুণরা মাদকের টাকা জোগাড় করতে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পরে। তারা এলাকার বিভিন্ন বাড়ি থেকে চুরি করে বিক্রি করে আবার এখান থেকে সেই টাকায় মাদক বিক্রি করে।

রাজবাড়ী জেলা প্রশাসক আজ আফরোজা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম আজ ঘটনা স্থল পরিদর্শন করেন। এব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাই মালামাল উদ্ধারে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের ধরার ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোয়ালন্দ নেতার ভাঙারির দোকানে মিললো বিদেশি মদ

আপডেট সময় : ১১:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬