ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভা

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৩৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছোট্ট ভাকলা ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন,গত ১৭ বছরের দুঃশাসনের পর আজ সময় এসেছে পরিবর্তনের। এই অঞ্চলের উন্নয়নে দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল,
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ মোঃ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ান ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।

ছোট্ট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাজেদ মাস্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেল এর সঞ্চালনায় এলাকার স্থানীয়রা বিভিন্ন দাবি জানান। তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যার দাবি জানান। এখানে পর্যাপ্ত ডাক্তার ও এ্যাম্বুলেন্স সুবিধার কথা বলেন।

নির্বাচনী প্রচারণার এদিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ধানের শীষ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখে। এদিন তিনি কাটা খালি পার্টি অফিস উদ্বোধন করা সহ খানখানাপুর এবং অম্বলপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভা

আপডেট সময় : ০৪:২৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬