ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ২’শ মিটার পাইপ ধ্বংস করলেন উপজেলা প্রশাসন

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) :
  • আপডেট সময় : ১২:১৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ২১৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মরা পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার মেশিন ২’শ মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার নতুন ব্রীজ এলাকার মরা পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়ন নতুন ব্রীজের পাশে মরাপদ্মা নদী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে বিক্রি করে আসছেন অবৈধ বালু ব্যবসায়ীরা। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে উপজেলার উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে ফুট হিসাবে টাকার বিনিময়ে মানুষের পুকুরসহ জমি ভরাট করে আসছিলেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, বেশ কিছুদিন হলো অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে বিক্রি করে আসছেন এ অবৈধ বালু ব্যবসায়ীরা। সংবাদ পেয়ে আজ সোমবার বিকেলে অভিযান পরিচলনা করে তাদের ৩ টি অবৈধ ড্রেজার মেশিন ও ২’শ মিটার পাইপ অকেজো করা হয়েছে। তিনি আরও জানান অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ এ উপজেলাতে কোন ভাবেই করতে দেওয়া হবে না।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

গোয়ালন্দে ৩টি ড্রেজার মেশিন ও প্রায় ২’শ মিটার পাইপ ধ্বংস করলেন উপজেলা প্রশাসন

আপডেট সময় : ১২:১৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪