ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নাট্য উৎসব

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১৯৩ বার পঠিত

“সুস্থ সংস্কৃতির চর্চাই হোক দুর্নীতি মুক্ত সমাজ গঠনের হাতিয়ার” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হচ্ছে তিন ব্যাপী নাট্যোৎসব-২০২৩।

৪ মার্চ শনিবার সন্ধ্যায় শুরু হওয়া এ নাট্যোৎসব চলবে আগামী ৬ মার্চ সোমবার পর্যন্ত।

গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ জমকালো উৎসবের আয়োজন করা হয়েছে।

নাটক তিনটি হলো নাট্যকার শ্রী রঞ্জন দেবনাথ রচিত সামাজিক নাটক ‘চরিত্রহীন’ ‘অনুসন্ধান’ এবং ভৈরব দেবনাথ রচিত ঐতিহাসিক নাটক ‘নাচ মহল’।

নাট্যোৎসব উপলক্ষে দীর্ঘদিন ধরে চলে গোয়ালন্দ বাজার সম্মিলিত নাট্যদল কার্যালয়ে শিল্পী ও কলাকৌশলদের মহড়া। এ উপলক্ষে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা শিল্পীরা এখন ব্যাস্ত সময় পার করছেন।

উৎসবে প্রধান অতিথি রয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

উদ্বোধক হিসেবে রয়েছেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

আয়োজকরা জানান, গোয়ালন্দ পৌরসভাসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে ফেব্রুয়ারী মাসের শেষের তিনদিন এ নাট্যোৎসবের আয়োজন হয়। এবারি প্রথম অগ্নিঝরা মার্চে নাটক অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু করোনার কারনে ২০২১ ও ২০২২ সালে এ উৎসব বন্ধ ছিল।

গোয়ালন্দ সম্মিলিত নাট্যদলের সভাপতি মো. ইসলাম মোল্লার নির্দেশনা ও পরিচালনায় নাটক তিন নাটকে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিত কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে অভিনয় করেছেন তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।

গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ আব্দুল কাদের শেখ বলেন, সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র হতে অপসংস্কৃতি,ঘুষ-দূর্ণিতিসহ সকল প্রকার অপরাধ দূর করা সম্ভব বলে আমরা মনে করি। এ ক্ষেত্রে ভালোমানের নাটক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিশ্বাস হতে আমরা কাজ করে চলেছি। আমি এ নাট্য উৎসব উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রন জানাচ্ছি।

গোয়ালন্দে শুরু হচ্ছে তিন দিনব্যাপী নাট্য উৎসব

আপডেট সময় : ১২:৩২:১০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩