গোয়ালন্দে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৭২ বার পঠিত

গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের আয়োজনে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের উজানচর মডের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী প্রমূখ। এসময় শিক্ষার্থীদের সড়কে চলাচলের সময় তাদের নিরাপত্তা বিধানে বিভিন্ন নিয়ম ও সতর্কতা অিরম্বন করে চলাচল করতে বলেন। রাস্তা পারাপারে সবসময় সতর্কতা অবলম্বন করে জেব্রা ক্রসিংয়ে দিয়ে পারাপার হওয়ার পরামর্শ দেন।রাস্তার এক পাশ দিয়ে হেটে চলাচল করা ও রাস্তা দ্রুত গতিতে দৌড়াদৌড়ি করে চলাচল না করার জন্য বলেন বক্তারা।




















