ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে যুবলীগের শান্তি সমাবেশ

সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ২০২ বার পঠিত
বিএনপি জামায়াতের ধারাবাহিক নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা আওয়ামী যুবলীগ।
এ উপলক্ষ্যে রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল
৫টার দিকে উপজেলার মুক্তিযুদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলটি গোয়ালন্দ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আবার একই স্থানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মো. ইউনুস আলী মোল্লা’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবর রাব্বানী, উপজেলা আওয়ামী যুব লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মো. টিটোন সরদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম মৃধা সহ শতাধিক নেতাকর্মী।
উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি মো.  ইউনুস আলী মোল্লা ও সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম সালু বলেন, সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে এই শান্তিপূর্ণ মিছিল ও শান্তি সমাবেশ। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্ৰ করে বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য বিশৃঙ্খলা তৈরী করার চেষ্টা করছে। এটা আর মেনে নেওয়া যায়না।
তারা কর্মসূচির নামে সারাদেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ ভালো আছে, শান্তিতে আছে, মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে যাচ্ছে। এ উন্নয়ন বিএনপির কোন ভাবেই সহ্য হচ্ছে না। কারণ তারা দেশের উন্নয়ন চায় না। দেশের মানুষ ভালো থাকুক সেটাও বিএনপি জামায়াত চায় না। তারা যদি দেশ ও দেশের মানুষের ভালো চাইতো, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করতো না ।

গোয়ালন্দে যুবলীগের শান্তি সমাবেশ

আপডেট সময় : ০৮:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩