ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে মহিলা নেত্রীর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৪০৬ বার পঠিত

রাছবাড়ীর গোয়ালন্দ উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে নামধারী মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা আক্তার নাজন এর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপ, ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ভূমি দখল, বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তি ও রাজবাড়ী ১ আসনের এমপি মহোদয়ের পি এস এর নাম ব‍্যবহার করে এলাকার সাধারণ জনগণের উপর শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০ টায় গণি শেখের পাড়া ইমাম বাড়ি মাঠ প্রাঙ্গণে উজানচর ইউপির ৮ নং ওয়ার্ডের হাবিল মন্ডল পাড়া, গণি শেখের পাড়া ও গফুর মন্ডল পাড়ার হাজারখানেক নারী-পুরুষ, যুবক-যুবতী এবং কিশোর-কিশোরীর উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উত্তেজিত জনতা নাজমা আক্তারের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ব‍্যানার, প্লাকার্ড ও পোষ্টার নিয়ে স্লোগান দেন। এসময় উপস্থিত এলাকাবাসির মধ্যে নাজমা আক্তার নাজন দ্বারা নির্যাতিত উপস্থিত আকলিমা বেগম, মমো, গোলনুর বেগম, কাদের মোল্লা, উম্বার শেখ, হোসেন শেখ, বিল্লাল শেখ, ফজল শেখ ও আওয়াল শেখ বক্তব্যে রাখেন। তারা জানান, নাজমা আক্তার নাজন এলাকার মধ্যে অসামাজিক কার্যকলাপে রাত-দিন ব‍‍্যস্ত থাকে, নিজেও অসামাজিক কাজ তো করেই আবার নিজের মেয়েদের দিয়েও করায়। আবার ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় জমি দখল ও সন্ত্রাসী ভাড়া করে এনে নিরিহ লোকজনকে মারধর করে। আমরা অতিবিলম্বে এই অসামাজিক ও অরাজনৈতিক কাজের প্রতিবাদ জানাই এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কাদের মোল্লা বলেন, আজ দীর্ঘ ১০/১২ বছর ধরে এই নাজমাকে নিয়ে অনেক সালিশ-বিচার করেছি। এই মহিলা কারো কথা শোনে না। ওকে কিছু বলতে গেলেই আইনের আশ্রয় নিয়ে তার নামে নারী নির্যাতনের মামলা করে দেয়। দীর্ঘদিন ধরে নাজমা এলাকায় অসামাজিক কার্যকলাপ ও স্থানীয় নেতাদের কথা বলে এলাকায় জোর-জবর করে জমি দখল করে চলেছে। আমরা এলাকাবাসী নাজমার অসামাজিক কাজের জোর প্রতিবাদ জানাই। সেইসাথে অতি দ্রুত এই মহিলা ও ওর মেয়েদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নাজমা আক্তার নাজন মুঠোফোনে বলেন, যারা আমার নামে মানববন্ধন করেছে তারা একই পরিবারের লোকজন৷ তারা আমাকে মেরে বাঁচার জন্য এ মানববন্ধন করেছে। আমি এখন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছি। তিনি আরও বলেন, আমার জমি নিয়েই এ ঝামেলা। হোমেশ নামে একজন প্রতিবেশী আমাকে মারধর করেছে।

গোয়ালন্দে মহিলা নেত্রীর অসামাজিক ও অরাজনৈতিক কার্যকলাপের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪