ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই 

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৯৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হাসিনা বেগম (৪৫) নামে এক মহিলার ১১ আনা ওজনের একটি স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

হাসিনা বেগম উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফেলু মোল্লা পাড়ার কৃষক হযরত আলীর স্ত্রী। 

হাসিনা বেগমের স্বামী হযরত আলী জানান, রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে ঢাকা-খুলনা মহাসড়কের আইল্যান্ডের মাঝে তার স্ত্রী গরুর গোবর দিয়ে ঘুটে তৈরির কাজ করছিলেন। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে একটি মোটর সাইকেল যোগে দুইজন যুবক এসে তার স্ত্রীর পাশে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝে উঠার আগেই তারা আমার স্ত্রীর গলায় থাকা ১১ আনা ওজনের স্বর্নের চেইনটি ছিনিয়ে নেয়। এতে তার গলা খানিকটা ছিলে যায়।

এরপর ওই দুই যুবক মোটর সাইকেল চালিয়ে দ্রুত গোয়ালন্দ বাসষ্টান্ডের দিকে চলে যায়।

মাত্র ৪ মাস আগে ৭৫ হাজার টাকা খরচ করে তিনি চেইনটি তার স্ত্রীকে বানিয়ে দিয়েছিলেন বলে জানান। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ছিনতাইয়ের  ঘটনাটি তিনি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন। 

গোয়ালন্দে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই 

আপডেট সময় : ০৮:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪