ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২১৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী (পা হারা) খোরশেদ শেখ (৫৫) কে হুইলচেয়ার উপহার দিয়েছেন মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

শনিবার (১৮ মে) বিকেলে দৌলতদিয়া প্রতিবন্ধী খোরশেদ শেখের হাতে এ উপহার তুলে দেন মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ।

উপহার পেয়ে প্রতিবন্ধী খোরশেদ শেখ বলেন, আমার আগের হুইলচেয়ারটি চুরি হয়ে যাওয়ায় অনেক কষ্টে চলাচল করতে হয়েছে। আমার দুটি পা নেই। হুইলচেয়ারটি পেয়ে অনেক উপকার হলো।

মোস্তফা মুন্সী ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি মো. সেলিম মুন্সী বলেন, সামাজিক যোগাযোগ মাধ‍্যম ও বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে তা দেখে খোরশেদ ভাইয়ের জন‍্য বেশ কয়েকদিন হলো হুইলচেয়ারটি তৈরি করা হয়েছে। হুইলচেয়ারটি তাকে সংগঠনের পক্ষ হতে উপহার দিতে পেরে ভালোই লাগতেছে।

গোয়ালন্দে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীকে হুইলচেয়ার উপহার

আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪