ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে বিজয় দিবসে প্রতিবন্ধীদের ব্যতিক্রমী ফুটবল খেলা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ২৮৩ বার পঠিত

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে প্রতিবন্ধীদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা কোর্ট চত্বরে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা দুগ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। খেলায় মুন্নাফ গ্রুপ ১-১ রতন গ্রুপ গোলে সমতা থাকায় আয়োজক কমিটি দুদলকে চ‍্যাম্পিয়ন ঘোষণা করেন। ম্যাচ শেষে দুদলকে মোট ৩৫ পিস করে সিরামিক প্লেট উপহার দেওয়া হয়। উপস্থিত অতিথি বৃন্দ গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ ও সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ এর হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, মো. সাজ্জাদ হোসেন, সদস্য মো. আলমগীর হোসেন প্রমুখ।

গোয়ালন্দে বিজয় দিবসে প্রতিবন্ধীদের ব্যতিক্রমী ফুটবল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩