ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

সিরাজুল ইসলাম-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ২০০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে ব্যাক্তি কেন্দ্রীক মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গোয়ালন্দ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়েএ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য পাঠ করে শোনান গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ। এসময় তিনি বলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এবং রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আসলাম মিয়ার ভাই সামসুল আলম জজের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বানোয়াট সংবাদ প্রদান করা হয়। রাজবাড়ী ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় সেখানে শামসুল আলম জজসহ গোয়ালন্দ উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তফা মুন্সির নাম রয়েছে। গত ১৭ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। এই দলটি রাস্তায় দাড়াতে পারেনি তারা একবারও আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলে না। তারা নিজেদের মধ্যে সংঘাত সৃষ্টি করে। আমরা একসাথে রাজনীতি করতে চাই। দল যাকে মনোনয়ন দিবে আমরা তারই নির্বাচন করবো কারন আমরা বিএনপি করি কোন ব্যাক্তি কেন্দ্রীক সংগঠন করি না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বলেন, গতকাল সংবাদ সম্মেলনে আমার পরিবার এবং মৃত বাবা মন্জুর আহমেদ কে হেয় প্রতিপন্ন করে বক্তব্য প্রদান করা হয়েছে। রাজনীতি করতে হলে রাজনীতির ভাষায় কথা বলতে হবে ব্যাক্তি ও পরিবারকে টানা কতোটা সমীচীন তাছাড়া আমরা কোন চাঁদাবাজি বা দখল দারির কখনো জড়িত ছিলাম না এখনো নাই।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক ব্যাপারী প্রমুখ।

গোয়ালন্দে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৯:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪